শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নূরের দরিয়ায় সিনান করিয়া

কাজী নজরুল ইসলাম

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ৬:০৩ PM ৪৮ বার পঠিত
নূরের দরিয়ায় সিনান করিয়া

ছবি: সংগৃহীত

নূরের দরিয়ায় সিনান করিয়া
কে এল মক্কায় আমিনার কোলে।
ফাগুন-পূর্ণিমা-নিশীথে যেমন
আশমানের কোলে রাঙা-চাঁদ দোলে॥
‘কে এল কে এল’ গাহে কোয়েলিয়া,
পাপিয়া বুলবুল উঠিল মাতিয়া,
গ্রহ তারা ঝুঁকে করিছে কুর্ণিশ
হুরপরি হেসে পড়িছে ঢলে॥
জিন্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে
ফেরেশতা আম্বিয়া এসেছে ধেয়ে
তহ্‌রিমা বেঁধে ঘোরে দরুদ পেয়ে
দুনিয়া টলমল, খোদার আরর্শ টলে॥
এল রে চির-চাওয়া, এল আখেরে-নবি
সৈয়দে মক্কি-মদনি আল-আরবি,
নাজেল হয়ে সে যে ইয়াকুত -রাঙা ঠোঁটে
শাহাদতের বাণী আধো-আধো বোলে॥

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!