শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নরসিংদী সরকারি কলেজে রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ উৎসব

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ৫:৫২ PM ৪৬ বার পঠিত
নরসিংদী সরকারি কলেজে রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ উৎসব

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ঘোষিত বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে গ্রুপের বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে ২৩ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হচ্ছে। এর আওতায় দেশের প্রতিটি জেলার রোভার স্কাউটের ইউনিট ও গ্রুপকে পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন এবং এর ওপর প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) তৈরি করে সংশ্লিষ্ট জেলায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরে জেলার সব ভিডিও সমন্বিত করে রোভার অঞ্চলে পাঠানো হবে। কর্মসূচিতে উল্লেখযোগ্য অবদানের জন্য শ্রেষ্ঠ পাঁচটি জেলাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নরসিংদী সরকারি কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। তিনি একই সঙ্গে নরসিংদী জেলা রোভারের কমিশনারের দায়িত্ব পালন করছেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খাদিম হোসেন, সম্পাদক প্রফেসর আব্দুল হালিম ভূঁইয়া এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মিজানুর রহমান।

কর্মসূচিতে নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক হামিদা আক্তার, রোভার স্কাউট লিডার (আরএসএল) আবদুল লতিফ ও আফরিনা ইসলামসহ গ্রুপের রোভার স্কাউট সদস্যরা অংশ নেন।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!