শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নাটোরে ক্ষুদে শিক্ষার্থীদের ‘গাছের অভিভাবক’ বানাল এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ৮:৩২ PM ৮ বার পঠিত
নাটোরে ক্ষুদে শিক্ষার্থীদের ‘গাছের অভিভাবক’ বানাল এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

ছবি: সংগৃহীত

পরিবেশ বাঁচাতে এবং আগামী প্রজন্মকে সবুজের বার্তা দিতে নাটোরের বনবেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বনবেলঘড়িয়া স্টেশন বাইপাস এলাকায় চমৎকার এই কর্মসূচির আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার অংশ হিসেবে এবং জাতীয় পর্যায়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে তারা এই উদ্যোগ নিয়েছে। তাদের এবারের স্লোগান ছিল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’। আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তাদের ‘গাছের অভিভাবক’ হওয়ার আহ্বান জানানো।

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং বিশেষ অতিথি হিসেবে যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই রচিত হবে সবুজে ঘেরা সুন্দর এক বাংলাদেশ। চারাগুলো যেমন শিক্ষার্থীদের পরম যত্নে ধীরে ধীরে বড় হয়ে উঠবে, ঠিক তেমনি আমাদের চারপাশের পরিবেশকেও বাসযোগ্য করে তুলবে। এগুলো শুধু গাছ নয়, পরিবেশ বাঁচানোর অন্যতম বড় হাতিয়ার।

উদ্যোগটির বিষয়ে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিশুদের মধ্যে শৈশব থেকেই পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রতিটি শিশু যেন একেকটি গাছের অভিভাবক হয়ে ওঠে এবং প্রকৃতির সাথে বেড়ে ওঠার পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়তে সরাসরি ভূমিকা রাখে, সেটাই তাদের প্রত্যাশা।

বিনামূল্যে সুন্দর এই উপহার হাতে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তারা গাছের অভিভাবক হিসেবে চারাগুলোর সঠিক পরিচর্যা করারও কথা দেয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আয়োজক সংগঠনের নেতারা উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দশ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি বর্তমানে চলমান রয়েছে।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!