শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সিলেটে দীর্ঘ ১৪ মাস পর নতুন করে করোনা রোগী শনাক্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১:০২ PM ৬ বার পঠিত
সিলেটে দীর্ঘ ১৪ মাস পর নতুন করে করোনা রোগী শনাক্ত

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

দীর্ঘ প্রায় ১৪ মাস বিরতির পর সিলেটে আবারও নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​রোববার (৯ আগস্ট ২০২৬) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান। হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদরোগের চিকিৎসার জন্য ওই ব্যক্তি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে এনজিওগ্রাম করার সময় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হলে তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাঁকে দ্রুত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে সিলেটে সর্বশেষ গত বছরের ১৫ জুন দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় চৌদ্দ মাস সিলেটে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। ২০১৯ সালের শেষ দিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যান চিকিৎসক ডা. মঈন উদ্দিন। পরবর্তীতে ২০২১ সালে ডেল্টা ভ্যারিয়েন্টের সময় সিলেটে সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপক বৃদ্ধি পায়। সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে, যার ৬০ থেকে ৭০ শতাংশের বেশি শুধু সিলেট জেলায় রেকর্ড করা হয়েছে।

এসএন/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!