শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মাল্টিমিডিয়া ও এআই বিষয়ে বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ৬:৩৩ PM ২৩ বার পঠিত
মাল্টিমিডিয়া ও এআই বিষয়ে বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ সম্পন্ন

ছবি: সংগৃহীত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) বাকৃবি ক্যাম্পাসে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

মাল্টিমিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং ফ্যাক্ট চেকিং বিষয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মোট ৪০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নেন।

বাকৃবির কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান।

এর আগে গত ২৫ জুলাই শনিবার বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। সেসময় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মুসাদ্দিকুল ইসলাম তানভীর।

আয়োজকরা জানান, জেলা, স্থানীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে পিআইবি যুগোপযোগী এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!