শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

থাইল্যান্ডের সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ৫:৪৫ PM ৭ বার পঠিত
থাইল্যান্ডের সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ যৌথ গবেষণা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ২৩ জুলাই অনুষ্ঠিত এক বিশেষ সভায় সহযোগিতামূলক এই কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হয়।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। ২৩ জুলাইয়ের সভায় মূলত সেই চুক্তির কার্যকারিতা ও যথাযথ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সহযোগিতার প্রথম ধাপে দুই প্রতিষ্ঠান যৌথভাবে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করবে। এর মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কী ধরনের একাডেমিক ও গবেষণার সুবিধা রয়েছে, তা জানতে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হবে।

দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সিলেবাস এবং গবেষণার অবকাঠামো সরাসরি দেখার জন্য পারস্পরিক ক্যাম্পাস পরিদর্শনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই সভায়। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে আরও বেশি গবেষক ও শিক্ষার্থীকে এই অংশীদারিত্বের আওতায় আনা হবে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি প্রতিযোগিতামূলক করতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে টেকসই অংশীদারিত্ব খুবই জরুরি। সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেওয়া এই উদ্যোগ সফল হলে শিক্ষক ও শিক্ষার্থীরা নানাভাবে উপকৃত হবেন এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়া আরও গতিশীল হবে।

সভায় কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মো. মুজাহিদুল ইসলাম, আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. খালিদ হাসান উপস্থিত ছিলেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক সম্পর্ক জোরদার হবে এবং বৈশ্বিক উচ্চশিক্ষার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংযোগ আরও মজবুত হবে।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!