শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফুলবাড়ীয়ায় উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ৬:২৯ PM ৮ বার পঠিত
ফুলবাড়ীয়ায় উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ছবি: পিআইডি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন এবং হলরুম উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ভবনের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করেন।

নির্বাচনের পর ফুলবাড়ীয়ায় এটিই ছিল প্রতিমন্ত্রীর প্রথম সফর। উদ্বোধনের পর তিনি এবং উপস্থিত অন্যান্য অতিথিরা নবনির্মিত ভবন ও হলরুম ঘুরে দেখেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নতুন এই অবকাঠামোর ফলে প্রশাসনিক কাজে গতি আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে উন্নত সেবা পাবেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি ও বিরোধী দলের নেতা এবং স্থানীয় সাধারণ মানুষ এই আয়োজনে অংশ নেন।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!