শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বর্ষার দিনে

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬, ১০:০৩ AM ৬ বার পঠিত
বর্ষার দিনে

ছবি: এআই

বর্ষার দিনে
ফারিয়া ইসলাম

ঝম ঝম ঝম বৃষ্টি পড়ছে সারাদিন রাত,
পাশের বাড়ির ডোবার দিকে শিয়াল দিচ্ছে হাঁক।
ডোবার ধারে ব্যাঙেরা যে মাথায় দিয়েছে ছাতা,
হিজল তলায় গাছের ধারে ঝুলছে লতাপাতা।

ফোটে কদম, ফোটে কেয়া, ফোটে টগর বেলি,
বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা তখন খেলি।
আষাঢ়-শ্রাবণে কী প্রকৃতি ধরেছে ভান,
পানির তলায় ডুবোডুবো ঢলছে আউশ ধান।

কখনো কখনো আকাশেতে বিদ্যুৎ চমকায়,
তা দেখে গৃহস্থ বাড়ির বাচ্চারা ভয় পায়।
রাত যতই বেড়ে চলছে বৃষ্টি বাড়ছে ততই,
সবাই বলছে থাম থাম, আর আসবে কতই!

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!