শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আমার বাংলাদেশ

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ৫:০৬ PM ৬ বার পঠিত
আমার বাংলাদেশ

ছবি: রাজু/পিক্সেল

আমার বাংলাদেশ
মোঃ সৈয়দুল ইসলাম

আমার দেশ বাংলাদেশ
মা’র আঁচলের মতো,
তরুলতার ছায়াতলে
রাখে অবিরত।
আমার দেশটি রক্তে কেনা
জানে জগতবাসী,
লাল সবুজের বিজয় নিশান
ফুটায় মুখে হাসি।
আমার দেশের সোনার মাটি
আমার অহংকার,
গর্ব আমার লাখো শহীদ
স্মরি বারংবার।
পাহাড় পর্বত নদী নালায়
সাজানো এই দেশ,
যতই দেখি মন ভরেনা
রূপের নেইতো শেষ।
সবুজ শ্যামল আমার দেশটি
হাওর বাওরে ঘেরা,
ধন ধান্য রূপ লাবণ্যে
সকল দেশের সেরা।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!