শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে কলে উদ্ধার ৮৫ যাত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ৪:৪৯ PM ১২ বার পঠিত
পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে কলে উদ্ধার ৮৫ যাত্রী

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে পদ্মার ডুবোচরে আটকে পড়া ‘এমভি বোয়ালি’ নামের একটি লঞ্চ থেকে ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যাত্রীদের ফোন পেয়ে শনিবার (২৭ জুন) রাতে এই উদ্ধার অভিযান চালানো হয়।

শনিবার রাত পৌনে ৮টার দিকে ৮৫ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায় এমভি বোয়ালি। পথিমধ্যে পদ্মার মাঝখানে কুশিহাটা নামক ডুবোচরে লঞ্চটি আটকে পড়ে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ও নদীতে অথই পানি থাকায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ভয়ার্ত দুজন যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের আকুতি জানান।

কল রিসিভ করার পরপরই ৯৯৯ নিয়ন্ত্রণ কক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানাকে উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে নৌ পুলিশের একটি দল উদ্ধারকারী ট্রলার ও দুটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে যাত্রীদের আতঙ্ক দূর করে নিরাপত্তা নিশ্চিত করে। পরে আটকে পড়া লঞ্চ থেকে যাত্রীদের নিরাপদে উদ্ধার করে ‘এমভি চিশতিয়া’ নামের আরেকটি লঞ্চে তুলে দেওয়া হয়।

নৌ পুলিশের সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে নারী ও শিশুসহ উদ্ধার হওয়া সব যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা যাত্রীদের নিরাপদে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক বিজ্ঞপ্তিতে জানান, পুরো উদ্ধার অভিযানে কলটেকার ও ডিসপাচাররা কলার এবং উদ্ধারকারী দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সমন্বয় করেছেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!