শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আজ জনপ্রিয় কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের জন্মদিন

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১২:০০ AM ৭ বার পঠিত
আজ জনপ্রিয় কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের জন্মদিন

ফাইল ছবি

আজ তরুণ প্রজন্মের জনপ্রিয় কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের জন্মদিন। লেখালেখির জগতে তিনি ইতোমধ্যে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। গল্প, উপন্যাস ও কবিতার মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে আনেন তিনি। পাঠকদের কাছে তার এই সহজ লেখনী বেশ প্রিয়, আর এ কারণেই সাহিত্য অঙ্গনে তিনি প্রতিনিয়ত দারুণ প্রশংসিত হচ্ছেন।

শাম্মী তুলতুল একাধারে লেখক, কবি, ঔপন্যাসিক, গল্পকার ও শিশুসাহিত্যিক। এর বাইরেও তার বহুমাত্রিক পরিচয় রয়েছে। তিনি একজন নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, ভয়েস প্রেজেন্টার, বেগম রোকেয়া কাভার মডেল এবং দাবা খেলোয়াড়। ছোটবেলা থেকেই দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে তার লেখা প্রকাশিত হয়ে আসছে। কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, এনটিভি অনলাইন, মানবকণ্ঠ, আজাদী, পূর্বকোণ, শিশু ও নবারুণসহ বিভিন্ন প্রকাশনায় তিনি নিয়মিত লিখছেন। শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলায়ও তিনি সমান জনপ্রিয়। পাশাপাশি জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও তার লেখা নিয়মিত আলো ছড়াচ্ছে।

একটি সাহিত্যমনা, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে তার জন্ম। প্রতি বছর ৩০ মে তার জন্মদিন পালিত হয়। নিজের জন্মদিন উদযাপন নিয়ে তিনি বলেন, “আমি সবসময় নিজের ঘরে পরিবারের সাথেই জন্মদিন পালন করতে পছন্দ করি। আমার বোন তানজিন একজন রন্ধনশিল্পী। সে প্রতিবারই দারুণ সব রান্না করে আমাকে চমকে দেয়।”

তবে দিনটি তার কাছে একইসঙ্গে আনন্দ ও বেদনার। ২০১৭ সালের এই দিনেই তার প্রিয় নানি মারা যান। বাবা বেঁচে নেই, তাই বাবার শূন্যতাও তাকে আজ ভীষণ কাঁদায়।

ভক্ত, পাঠক ও দেশবাসীর কাছে দোয়া চেয়ে শাম্মী তুলতুল বলেন, “আপনাদের ভালোবাসা এবং আমার আব্বা আম্মার দোয়াতেই আজ আমি বাংলাদেশের তুলতুল হতে পেরেছি। আমি যেন আগামীতে আরও ভালো ভালো লেখা ও কাজ উপহার দিতে পারি, সে জন্য সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।”

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!