শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হলো ‘লোক প্রশাসন পরিচিতি’

তানজিদ শুভ্র

তানজিদ শুভ্র

প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১১:৫৬ PM ১৩ বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হলো ‘লোক প্রশাসন পরিচিতি’

দীর্ঘ প্রায় দুই বছরের নিরলস পরিশ্রম ও গবেষণার পর প্রকাশিত হয়েছে নতুন একাডেমিক গ্রন্থ ‘লোক প্রশাসন পরিচিতি’ (Introduction to Public Administration)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বইটি রচনা করেছেন মো. সেলিম হাসান দুর্জয়। বইটি প্রকাশ করেছে মেহেদী পাবলিকেশন্স।

বইটি সম্পর্কে লেখক জানান, এটি কেবল একটি পাঠ্যবই নয়, বরং তার দীর্ঘদিনের শ্রম, একাডেমিক দায়বদ্ধতা ও শিক্ষকসত্তার আন্তরিক প্রতিফলন। শিক্ষার্থীদের জন্য সহজ, প্রাঞ্জল ও মানসম্মত উপস্থাপনায় বইটি সাজানো হয়েছে।

বইটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী রচিত। অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে এতে কোর্সের মৌলিক বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রচলিত বর্ণনার বাইরে গিয়ে লেকচার প্যাটার্নে প্রতিটি বিষয় আলোচনা করা হয়েছে, যা প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সহজে বোধগম্য হবে।

এছাড়াও বইটিতে প্রশাসনের মানবিক দিক, জবাবদিহিতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশাসনের বিষয়গুলো সুসংগঠিতভাবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে অধ্যায়ভিত্তিক প্রশ্নমালা ও মডেল টেস্ট যুক্ত করা হয়েছে।

বইটি বর্তমানে রকমারি ডট কম-এ পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!