শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১০:২১ AM ১০ বার পঠিত
চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান

চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা Ultra-Trail Xiamen By UTMB-এ এই প্রথমবারের মতো বাংলাদেশি দৌড়বিদ হিসেবে অংশ নিয়েছেন Imamur Rahman। কঠিন এই প্রতিযোগিতার ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়ে তিনি ২২:৫৫ ঘণ্টায় ফিনিশ লাইন স্পর্শ করেন।

১৪–১৫ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরি ছিল—১০০ কিমি, ৫০ কিমি, ২০ কিমি ও ১০ কিমি। এর মধ্যে ১০০ কিমি ক্যাটাগরির মোট দূরত্ব ছিল প্রায় ৯৭ কিলোমিটার এবং মোট উচ্চতা (Elevation Gain) ছিল ৭,০০০ মিটারেরও বেশি, যা এটিকে অত্যন্ত কঠিন একটি ট্রেইল রেসে পরিণত করেছে।

প্রতিযোগিতার সময় আবহাওয়াও ছিল বেশ চ্যালেঞ্জিং। দিনের বেলায় ছিল তীব্র গরম ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আর রাতের বেলায় তাপমাত্রা নেমে যায় অনেক নিচে, ফলে দৌড়বিদদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

সব ক্যাটাগরি মিলিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৪১০০ জন দৌড়বিদ। তাদের মাঝেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ২২ ঘণ্টায় ফিনিশ লাইন অতিক্রম করে নতুন একটি মাইলফলক গড়েছেন ইমামুর রহমান।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!