শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সে খেলবেন মুস্তাফিজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ৫:২৯ PM ৯ বার পঠিত
দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সে খেলবেন মুস্তাফিজ

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন বাংলাদেশ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

গতকাল লন্ডনে অনুৃষ্ঠিত দ্য হান্ড্রেডের নিলামে ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৫ লাখ টাকায় মুস্তাফিজকে দলে নেয় বার্মিংহ্যাম ফিনিক্স। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ মুস্তাফিজের সামনে। এখন পর্যন্ত দেশের বাইরে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মুস্তাফিজ।

নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মুস্তাফিজের। বার্মিংহাম ছাড়া আট ফ্র্যাঞ্চাইজির কেউ ফিজকে দলে নিয়ে আগ্রহ দেখায়নি।

দ্য হান্ড্রেডের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় স্থান পায় মুস্তাফিজ ও রিশাদ হোসেন। নিলামে রিশাদকে তোলা হলেও কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। রিশাদের ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড।

প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে দ্য হান্ড্রেডের নিলাম।

২০২১ সালে প্রথম দ্য হান্ড্রেড ক্রিকেটের পথচলা শুরু হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পাঁচটি আসর অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২১ জুলাই থেকে শুরু হবে একশ বলের প্রতিযোগিতার ষষ্ঠ আসর। যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!