শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রংপুরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া সমাপ্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ PM ৫ বার পঠিত
রংপুরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া সমাপ্ত

রংপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চা করার আহ্বান জানিয়েছেন যাতে তারা শারীরিকভাবে শক্তিশালী ও মানসিকভাবে সুস্থ থাকতে পারেন।

রোববার বিকেলে নগরীর গুপ্তপাড়া এলাকার সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান।

রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ রোকসানা বেগম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন এবং স্কুল পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি স্বাতিক শাহ আল মারুফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাধ্যমিক শিক্ষা জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী টুলটুলি রাণী, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোসাম্মৎ রাজিয়া ইসলাম, শারীরিক শিক্ষা শিক্ষিকা বেবী নাজনীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ছাত্রীদেরকে খেলাধুলা, শিক্ষা এবং অন্যান্য পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে সাফল্য অর্জনের মাধ্যমে জাতির জন্য গৌরব বয়ে আনার এবং নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জাননো হয়।

স্কুলের শিক্ষার্থীরা চিত্তাকর্ষক প্রদর্শনী, ক্রীড়া দক্ষতা এবং একটি কুচকাওয়াজ প্রদর্শণ করে যা সকলকে আকৃষ্ট করে।

প্রতিযোগিতায় স্কুলের চার শতাধিক ছাত্রী ৩০টি ইভেন্টে অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!