শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ডাউনলোডের ঝামেলা ছাড়াই খেলুন ওয়েব গেম ‘পেনাল্টি’

রকমারি ডেস্ক

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১:৫৮ PM ৭ বার পঠিত
ডাউনলোডের ঝামেলা ছাড়াই খেলুন ওয়েব গেম ‘পেনাল্টি’

ছবি: সংগৃহীত

ফুটবল খেলায় পেনাল্টি শুটআউটের চেয়ে উত্তেজনাকর মুহূর্ত আর কিছুই হতে পারে না। সেই একই অনুভূতি এখন খুব সহজেই পাওয়া যাবে নতুন একটি ওয়েব গেমের মাধ্যমে। ‘পেনাল্টি: ওয়ার্ল্ড কাপ শোডাউন’ নামের এই গেমটি স্মার্টফোন থেকে সরাসরি খেলার দারুণ এক সুযোগ করে দিচ্ছে।

গেমটি খেলার জন্য কোনো অ্যাপ ডাউনলোডের ঝামেলা নেই। ব্রাউজারে লিংক ওপেন করেই পছন্দের দেশের নাম নির্বাচন করে মাঠে নেমে পড়া যায়। এখানে একজন খেলোয়াড়কে পাঁচটি শট নিতে হয় এবং প্রতিপক্ষ হিসেবে থাকে একটি স্বয়ংক্রিয় গোলরক্ষক। টাচ স্ক্রিন ব্যবহার করে সহজেই শটের দিক নির্ধারণ করা যায়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গোলরক্ষক শটের গতিবিধি বোঝার চেষ্টা করে এবং বল আটকানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, যা খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

গেম লিংক: https://tanjidshuvro.pro.bd/penalti/

এই চমৎকার প্রজেক্টটির নির্মাতা হলেন তানজিদ শুভ্র। সকল ডিভাইসে যেন গেমটি কোনো ল্যাগ ছাড়াই দ্রুত খেলা যায়, সেই দিকটিতে তিনি বিশেষ নজর দিয়েছেন।

গেমটি তৈরি করা সম্পর্কে তানজিদ শুভ্র বলেন, “আমি পেশাদার ওয়েব ডেভেলপার নই, ভাইভ কোডিং এর মাধ্যমে আগেও বিভিন্ন প্রজেক্ট তৈরি করে সাড়া পেয়েছি। আমি এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম যা খুবই হালকা এবং যে কেউ মুহূর্তের মধ্যে খেলতে পারে। এখানে প্রধান লক্ষ্য ছিল ব্যবহারকারীদের জন্য সব ধরনের প্রযুক্তিগত জটিলতা দূর করা। কোনো বড় অ্যাপ ইন্সটল করার দরকার নেই। আপনি শুধু লিংকে প্রবেশ করবেন, নিজের দল বেছে নেবেন এবং গোলরক্ষককে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন। মানুষকে এই তাৎক্ষণিক আনন্দটা দেওয়াই ছিল আমার মূল উদ্দেশ্য।”

‘পেনাল্টি: ওয়ার্ল্ড কাপ শোডাউন’ ছাড়াও তার তৈরি ‘বোটানিকা’ শব্দজটের ওয়েবগেমটিও বন্ধুমহলে প্রশংসিত।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!