শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বাবা আমার শক্তি, আমার অহংকার

রকমারি ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ৯:৪৫ AM ১৪ বার পঠিত
বাবা আমার শক্তি, আমার অহংকার

ছবি: লেখকের সৌজন্যে

তানজিলা আক্তার তানু:

যার হাত ধরে চেনা এই পৃথিবী, যার আদর্শে গড়ে উঠেছে আমার ব্যক্তিত্ব—তিনিই আমার বাবা। আমার শক্তি, আমার অহংকার। পৃথিবীর সব ঝড়-ঝাপটা থেকে যিনি আমাদের আগলে রাখেন এক বিশাল বটবৃক্ষের মতো, তাঁর অবদান কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। বাবা, তুমি শুধু আমার বাবাই নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

নিজের সব স্বপ্ন ও ইচ্ছাকে বিসর্জন দিয়ে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য কোনো অভিযোগ ছাড়াই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের বাবা। বাবারা সাধারণত নিজেদের কষ্ট বা ক্লান্তির কথা মুখে প্রকাশ করেন না। তাঁরা পরিবারের জন্য নীরবে নিজের সবটুকু উজাড় করে দেন। বাবার বকা বা শাসনের পেছনে লুকিয়ে থাকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য গভীর ভালোবাসা। তিনি পরিবারে যেমন স্নেহের ছায়া, তেমনি শৃঙ্খলারও মূল ভিত্তি। বাবার উপস্থিতি মানেই সন্তানদের মনে এক অদৃশ্য শক্তির সঞ্চার হওয়া। সন্তান যত বড়ই হোক না কেন, বাবার কাঁধে হাত রাখাটা এক পরম নিরাপত্তার অনুভূতি দেয়। আমার শক্তি, আমার অহংকার—আমার বাবা। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যখনই ভেঙে পড়েছি, বাবার সেই ভরসা জড়ানো হাত আমাকে নতুন করে দাঁড়াতে শিখিয়েছে। নিজে শত কষ্ট করেও আমাদের মুখে হাসি ফুটিয়েছেন যিনি, তিনিই আমার জীবনের শ্রেষ্ঠ নায়ক। বাবা, তুমি আছো বলেই আমি আজ এতটা পথ পেরোতে পেরেছি। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, তোমাকে যেন সবসময় সুস্থ ও হাসিখুশি রাখেন। মায়ের ভালোবাসা যেমন প্রকাশ্য ও কোমল, বাবার ভালোবাসা তেমনি কিছুটা গম্ভীর ও অন্তর্মুখী। সন্তান অসুস্থ হলে বাবা হয়তো মায়ের মতো কেঁদে বুক ভাসান না, কিন্তু সারারাত জেগে ডাক্তারের খোঁজ করা কিংবা ওষুধের ব্যবস্থা করার জন্য তাঁর ব্যাকুলতা চোখেমুখেই ফুটে ওঠে। শাসনের পেছনেও যে গভীর ভালোবাসা আর শুভকামনা লুকিয়ে থাকে, তা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানরা উপলব্ধি করতে পারে।

আজও মনে পড়ে, আমি যখন অনেক ছোট ছিলাম। একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার বাবা হয়তো মুখে তাঁর উদ্বেগ প্রকাশ করতে পারেননি, কিন্তু আজও আমার স্পষ্ট মনে আছে—বাবা আমার জন্য কাজে যেতে পারেননি। কিছুক্ষণ পরপর তিনি ঘরে এসে আমাকে জিজ্ঞেস করতেন, “এখন শরীর কেমন লাগছে?”, “কিছু খাবে?”, “কী করলে তোমার ভালো লাগবে?”। বাবারা আসলে এমনই। তাঁরা মুখে প্রকাশ করতে না পারলেও সন্তানের জন্য নিজের সবটুকু উজাড় করে দেন। একটি পরিবারকে সুখে-শান্তিতে রাখার জন্য বাবা দিনরাত পরিশ্রম করেন। আমাদের মুখে খাবার তুলে দিতে, ভালো পোশাক পরাতে এবং শিক্ষার আলোয় আলোকিত করতে তিনি নিজের অনেক শখ-আহ্লাদ অনায়াসে বিসর্জন দেন। নিজের ছেঁড়া জুতো বা পুরোনো জামা বদলানোর আগে তিনি ভাবেন সন্তানের কী প্রয়োজন। বাবার এই আত্মত্যাগ নিঃস্বার্থ, মহৎ এবং অতুলনীয়। পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু কোনো সন্তানই তার বাবার ভালোবাসার অতুলনীয়তা অস্বীকার করতে পারে না।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!