শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৬ PM ২০ বার পঠিত
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল

ফাইল ছবি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হযরত আবদুল কাদের জিলানী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মুফতী মাওলানা মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

আলোচনায় বক্তারা হযরত আবদুল কাদের জিলানী (রহ.) এর বর্ণাঢ্য জীবন, কর্ম, ইসলামের প্রচার-প্রসারে তাঁর অবদান এবং তাঁর আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, হযরত আবদুল কাদের জিলানী (রহ.) ছিলেন ইসলামের অন্যতম বিশিষ্ট সাধক ও ধর্মীয় ব্যক্তিত্ব। তাঁর জীবন ও কর্ম থেকে সততা, তাকওয়া, মানবসেবা, ন্যায়পরায়ণতা ও আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করা যায়।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!