শিরোনাম:
Network News BD
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বেপরোয়া মোটরবাইক: প্রাণ ঝরছে তরুণ সমাজের

নেটওয়ার্ক নিউজ বিডি

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ AM ২১ বার পঠিত
বেপরোয়া মোটরবাইক: প্রাণ ঝরছে তরুণ সমাজের

ছবি: সংগৃহীত

মোসা. আওরিয়া মিমি:

কোনো যন্ত্রই নিজে থেকে বিপজ্জনক হতে পারে না। বরং এর দায়িত্বহীন ও বেপরোয়া ব্যবহারই মানুষের জীবনকে অনিরাপদ করে তোলে। বর্তমান সময়ে তরুণ সমাজের কাছে দ্রুত ও সহজ যাতায়াতের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো মোটরবাইক। কিন্তু কিছু তরুণের অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণে যাতায়াতের এই আনন্দ পরিণত হচ্ছে বিষাদে, ঘটছে ভয়াবহ দুর্ঘটনা।

প্রায় প্রতিদিনই খবরের কাগজ বা টেলিভিশনের পর্দায় মোটরবাইক দুর্ঘটনার খবর চোখে পড়ে। এসব দুর্ঘটনার শিকার চালকদের বেশির ভাগই বয়সে তরুণ। ভয়াবহ এসব দুর্ঘটনায় অকালেই ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ, অথবা চিরতরে পঙ্গু হয়ে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে অনেককে।

অতিরিক্ত গতিতে বাইক চালানো, ট্রাফিক আইন ভেঙে ওভারটেকিং করা, কানে মোবাইল ফোন রেখে চালানো, বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতায় মেতে ওঠা, ঝুঁকিপূর্ণভাবে মোড় নেওয়া এবং হেলমেট ব্যবহার না করার মতো বিষয়গুলো দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। একটি দুর্ঘটনার প্রভাব শুধু ওই তরুণের জীবনেই পড়ে না, বরং তা পুরো একটি পরিবারকে পথে বসিয়ে দেয় এবং মানসিকভাবে পঙ্গু করে ফেলে।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, সঠিক নিয়ম মেনে ও নিয়ন্ত্রিত গতিতে মোটরবাইক চালাতে তরুণ সমাজকে সচেতন করার পাশাপাশি ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হোক। একটুখানি সচেতনতা আর দায়িত্বশীল আচরণই পারে অনেক মূল্যবান প্রাণ বাঁচাতে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!