শিরোনাম:
Network News BD
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২:৪২ PM ১৭ বার পঠিত
শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ

ছবি: সংগৃহীত

আজ জাতীয় শাশুড়ি দিবস বা ন্যাশনাল মাদার ইন ল ডে। পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি। প্রতিবছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। দিবসটির লক্ষ্য শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্‌যাপন করা এবং পরিবারে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়া।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, আবার কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। দিবসটি মূলত তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। দিবসটি উদ্‌যাপনে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোন করা, একসঙ্গে সময় কাটানো কিংবা তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে।

ডেজ অব দ্য ইয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিবসটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পালনের কথা উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!