শিরোনাম:
Network News BD
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জাতিসংঘ দিবস আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৮:৩৯ AM ১৩ বার পঠিত
জাতিসংঘ দিবস আজ

ফাইল ছবি

জাতিসংঘ বিশ্বের জাতিগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এই বিশ্বসংস্থার নামকরণ করেন। বর্তমানে এর সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩। নীল ও সাদা রঙের পতাকাবাহী এই সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত। বাংলাদেশ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে।

জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থাগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অছি পরিষদ এবং আন্তর্জাতিক আদালত। এর পাশাপাশি সংস্থাটির উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেসকো, ইউনিসেফ, ইউএনডিপি, খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্বব্যাংক।

জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপত্তা পরিষদ পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ীসহ মোট ১৫টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত। পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। এই স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের বিশেষ ক্ষমতা রয়েছে।

জাতিসংঘের প্রধান নির্বাহী হলেন এর মহাসচিব। পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব। সংস্থাটির প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভে লি যিনি ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি। প্রতিষ্ঠানটির সপ্তম দাপ্তরিক ভাষা হলো বাংলা। তবে সচিবালয়ে কার্যকরী ভাষা হিসেবে ইংরেজি ও ফরাসি ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৬ জুন জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় এবং একই বছরের ২৪ অক্টোবর তা কার্যকর হয়। মূল সনদে স্বাক্ষরকারী দেশ ছিল ৫১টি। বর্তমানে এই সনদের ১৯টি অধ্যায় এবং ১১১টি অনুচ্ছেদ রয়েছে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!