শিরোনাম:
Network News BD
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কথাসাহিত্যিক আহমেদ শিমুর জন্মদিন আজ

তানজিদ শুভ্র

তানজিদ শুভ্র

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৩:৩১ PM ৮২ বার পঠিত
কথাসাহিত্যিক আহমেদ শিমুর জন্মদিন আজ

সমকালীন বাংলা সাহিত্যের তরুণ কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক আহমেদ শিমুর জন্মদিন আজ। ১১ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর থানার শ্রীবাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

আহমেদ শিমু গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিক্ষাজীবন থেকেই সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ তৈরি হয়, যা পরবর্তীতে তাঁকে লেখালেখির জগতে নিয়ে আসে।

পাঠকের সঙ্গে লেখিকা

মূলত সমকালীন উপন্যাস ও থ্রিলার ঘরানার লেখার মাধ্যমে তিনি পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। তাঁর লেখায় চারপাশের চেনা মানুষের অচেনা রূপ, মানবিক সম্পর্কের টানাপোড়েন এবং সমাজের নানা বাস্তব চিত্র সহজ ও সাবলীল ভাষায় উঠে আসে।

এ পর্যন্ত আহমেদ শিমুর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘স্পর্শিত অনুভূতি’, ‘শেষ পৃষ্ঠা’, ‘অদৃশ্য দেয়াল’, ‘দর্পণ’, ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ’, ‘অচেনা পথে চেনা মানুষ’ এবং থ্রিলার উপন্যাস ‘ঘর ভরা দুপুর’। এর মধ্যে ‘ঘর ভরা দুপুর’ লেখকের সপ্তম বই ও ষষ্ঠ উপন্যাস। বইগুলো অনুজ প্রকাশন, এশিয়া পাবলিকেশন্স এবং শব্দশৈলীর মতো প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে পাঠক, শুভানুধ্যায়ী ও প্রকাশকদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই লেখক। বিশেষ এই দিনে ভক্ত ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামীতেও ভালো লেখার মাধ্যমে পাঠকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!