শিরোনাম:
Network News BD
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বিশ্ব শিক্ষক দিবস আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ AM ২৭ বার পঠিত
বিশ্ব শিক্ষক দিবস আজ

প্রতীকী ছবি © সম্পাদিত

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত অবস্থানের উন্নয়ন এবং জাতি গঠনে তাঁদের অবদানের স্বীকৃতি দিতে প্রতিবছর দিবসটি পালিত হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’। ১৯৬৬ সালে আইএলও-ইউনেস্কোর শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ গ্রহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে ইউনেস্কো এই প্রতিপাদ্য নির্ধারণ করেছে।

১৯৬৬ সালে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের মর্যাদা, অধিকার, দায়িত্ব ও কর্মপরিবেশ নিয়ে একটি সুপারিশ গ্রহণ করে। সেই সুপারিশের ভিত্তিতে ১৯৯৪ সাল থেকে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে ২০২৩ সালের ৫ অক্টোবর প্রথমবারের মতো জাতীয়ভাবে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলো নিজ নিজ এলাকায় নানা কর্মসূচির আয়োজন করেছে। একই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি পালিত হচ্ছে। শিক্ষকদের ভূমিকা ও অবদান সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং গুণী শিক্ষকদের সম্মান জানানোর মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধিই এসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

১০১ শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে দিবসটি উপলক্ষে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে নগদ ২ লাখ টাকা, বিশেষ ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।

নয়টি ক্যাটাগরিতে এই ১০১টি সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিক স্তরে ১০টি, মাধ্যমিকে ২০টি, কলেজে ২৫টি, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০টি, চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে ১০টি, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩টি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩টি এবং বিজ্ঞান, প্রযুক্তি ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪টি সম্মাননা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি নির্বাচিত শিক্ষকদের জন্য ৬টি সম্মাননা রাখা হয়েছে।

প্রাথমিক পর্যায়ের ১০টি সম্মাননার মধ্যে সাধারণ প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮টি ও মাদ্রাসার জন্য ২টি; মাধ্যমিকে সাধারণ বিদ্যালয়ে ১০টি, কারিগরিতে ৫টি ও মাদ্রাসায় ৫টি এবং কলেজ পর্যায়ে সাধারণ কলেজে ১৫টি, কারিগরিতে ৫টি ও মাদ্রাসায় ৫টি সম্মাননা রয়েছে। এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০টি সম্মাননার মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ২টি রাখা হয়েছে। চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মেডিকেল কলেজ ও চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচটি করে সম্মাননা বরাদ্দ রয়েছে।

গুণী শিক্ষক নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে পৃথক সার্চ কমিটি ও প্যানেল গঠন করা হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর আলাদা সার্চ কমিটি গঠন করবে। প্রতিটি সম্মাননার জন্য তিনজনের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠানো হবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত সার্চ কমিটি একইভাবে প্রতিটি সম্মাননার জন্য তিনজনের প্যানেল প্রস্তুত করবে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!