শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

সাব্বির হাসান নিরব

সাব্বির হাসান নিরব

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ PM ৫৩ বার পঠিত
ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনে উৎকর্ষ সাধন ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলার আগস্ট (২০২৬) মাসের ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল মামুন। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) মিল ব্যারাক কনভেনশন হলে আয়োজিত ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের হাত থেকে এই পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

​ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এর আগে সকালে মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়, যেখানে পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহার পরিচালনায় কিট প্যারেড পরিদর্শন করা হয়।

​পুরস্কার প্রাপ্তির পর এসআই আল মামুন বলেন, পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ ও মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। তিনি এই অর্জনের পেছনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক দক্ষিণ) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরাণীগঞ্জ সার্কেল) মো. জামিলুল হক, পিপিএমসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। দেশ ও জনগণের সেবায় সর্বদা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

এসএন/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!