শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জুরাছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ এমপি দীপেন দেওয়ানের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ২:৪৭ PM ২ বার পঠিত
জুরাছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ এমপি দীপেন দেওয়ানের

ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও প্লাবনে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

আজ (শুক্রবার) সকালে তিনি প্লাবিত এলাকা, আশ্রয়কেন্দ্র এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। একই সঙ্গে তাদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।

পরিদর্শনকালে দীপেন দেওয়ান বলেন, দুর্যোগে পাহাড়ের প্রতিটি মানুষের পাশে সরকার আছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দুর্যোগ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে। যেসব কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে, যাতে কৃষি কার্যক্রম দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়। পার্বত্য অঞ্চলের প্রতিটি কৃষক ও সাধারণ মানুষের পাশে সরকার সবসময় থাকবে বলেও আশ্বাস দেন।

পরে উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন দীপেন দেওয়ান। এ সময় বন্যা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

পরিদর্শনকালে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. শফি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুবদলের যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!