শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাজধানীতে মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ৬:৫৭ PM ১০ বার পঠিত
রাজধানীতে মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

ছবি: সংগৃহীত

রাজধানীতে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত এক বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে রমনার মৎস্য ভবন মোড় থেকে প্রথমে র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি  সচিবালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ র‌্যালিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর, বাংলাদেশ পুলিশ, বিজিবি সদস্য, বিভিন্ন মাদক বিরোধী সংগঠন ও সামাজিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা সচিবালয়ের সামনে গিয়ে বিপরীত সড়কে মানববন্ধন করেন।

মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালি, মানববন্ধন ও আলোচনার পাশাপাশি ওসমানী মিলনায়তন চত্বরে বিভিন্ন নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের স্টল বসানো হয়।

পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে  রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!