শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ৬:৪৫ PM ৩ বার পঠিত
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাসস’কে এ তথ্য জানিয়েছেন।

গত ২৭ মে ভোরে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতক শিশুর মৃত্যু হয়। মৃত নবজাতকগুলোর বয়স মাত্র এক থেকে তিন দিন ছিল। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়টি জানিয়ে বলেছে, লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল বা পুনর্বিবেচনা করার আইনী সুযোগ পাবে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!