শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০ মে ২০২৬, ২:৫৫ PM ৫ বার পঠিত
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে|

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটেছে|

নিহত আনোয়ার হোসেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজ কাকারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে| তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট ভাড়া বাসায় থাকতেন|

জানা গেছে, একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ঢালাইয়ের মিক্সার মেশিন গোছানোর সময় আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন| তাকে উদ্ধার করে উপজেলা  স্বাস্থ্য¯কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন|

কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিলা তাবাসসুম বাসস’কে বলেন, রাতে বিদ্যুৎস্পষ্ট আনোয়ার হোসেনকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে|

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!