শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ঢাকায় সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ৮:২০ PM ৯ বার পঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ঢাকায় সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

দেশের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে আজ ১৯ মে (মঙ্গলবার) রাজধানী ঢাকায় দিনব্যাপী ‘সারভাইভার’স ভয়েস সামিট ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘সারভাইভার্স পাথ’ এবং ‘এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে এই বিশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে তরুণদের মনস্তাত্ত্বিক সহায়তার লক্ষ্যে বিশেষ প্রযুক্তিগত সমাধান ‘মনবার্তা অ্যাপ’ এবং একটি ২৪/৭ মানসিক স্বাস্থ্য হেল্পলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।

আয়োজকরা জানান, বর্তমানে বাংলাদেশের তরুণ সমাজ মানসিক স্বাস্থ্য সমস্যা, সাইবার বুলিং, ট্রমা এবং নানাবিধ সামাজিক চাপের মুখোমুখি হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে সামাজিক কুসংস্কার ও সচেতনতার অভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে উন্মুক্ত আলোচনার সুযোগ আমাদের সমাজে অত্যন্ত সীমিত। এই বাধা দূর করে তরুণ, পেশাজীবী, অ্যাডভোকেট ও সারভাইভারদের জন্য একটি নিরাপদ ও ক্ষমতায়নমূলক প্ল্যাটফর্ম তৈরি করতেই এই সামিটের আয়োজন। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘নীরবতা ভেঙে আশার আলো ছড়ানো এবং প্রতিটি কণ্ঠস্বরকে ক্ষমতায়ন করা’ (Breaking Silence, Building Hope, Empowering Every Voice)।

সম্মেলনের দ্বিতীয় পর্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ এবং অনুষ্ঠানে চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন সারভাইভার’স পাথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনজিয়া স্নিগ্ধা মুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, ডা. এসকে ফরিদ আহমেদ এবং ফাহাদ হোসেন।

দিনব্যাপী এই আয়োজনে তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ওয়েলবিং, যুব নেতৃত্ব ও ব্যক্তিগত উন্নয়ন এবং নেটওয়ার্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সামিটের মূল আকর্ষণ হিসেবে ছিল কুসংস্কারমুক্ত আলোচনা ও ভুক্তভোগীদের সাহসিকতার গল্প নিয়ে বিশেষ সেশন ‘সার্ভাইভার ক্রনিকলস’। এছাড়া বিকেলে সরকার ও অংশীজনদের কাছে তরুণদের নীতিগত দাবি তুলে ধরতে ‘সার্ভাইভার্স ম্যানিফেস্টো প্রণয়ন’ শীর্ষক একটি বিশেষ ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়ে। যুব উন্নয়ন প্যানেলে প্যানেলিস্ট হিসেবে ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, শেখ রিফাদ মাহমুদ, মুনজিয়া স্নিগ্ধা মুন এবং মেহেদী হাসান। সেশনটি সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সানজিদা।

মানসিক স্বাস্থ্য প্যানেলে আলোচনা করেন বিশিষ্ট সাইকোলজিস্ট ড. আতিকুল হক মজুমদার, গবেষক ও পলিসি অ্যানালিস্ট মাহাদি-উল-মোর্শেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মওদুদুল হাসান এবং ডা. এ. কে. এম. আহসান হাবিব নাফি। সঞ্চালনা করেন ড. আল আমিন।

আয়োজক প্রতিষ্ঠানদ্বয়ের প্রত্যাশা, এই সামিটের মাধ্যমে তরুণদের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে এবং সারভাইভারদের অধিকার রক্ষায় একটি দীর্ঘমেয়াদি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠবে।

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!