শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা নিয়ে সংসদে এমপি কামরুলের প্রশ্ন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ৫:৩২ PM ১৪ বার পঠিত
এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা নিয়ে সংসদে এমপি কামরুলের প্রশ্ন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষকদের হয়রানির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মামলা প্রত্যাহার হওয়ার পরও এসব শিক্ষকরা তাদের প্রাপ্য আর্থিক সুবিধা ঠিকমতো পাচ্ছেন না এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ নিয়ে টালবাহানা করছে।

চলমান অধিবেশনে ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান বিষয়টি উত্থাপন করেন। শিক্ষকদের এই জটিলতা দূর করতে আইন মন্ত্রণালয় কী পদক্ষেপ নেবে, তা তিনি জানতে চান।

এর জবাবে আইনমন্ত্রী জানান, বিগত বছরগুলোতে এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে গায়েবি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন তা সবারই জানা। তিনি উল্লেখ করেন, ২০ বছর আগে মারা যাওয়া ব্যক্তি বা দুই হাত হারানো পঙ্গু মানুষের বিরুদ্ধেও বোমা হামলার মামলা দেওয়া হয়েছিল। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ময়লার ট্রাকে বোমা মারার অভিযোগও আনা হয়।

মন্ত্রী এই সমস্যা সমাধানের একটি দিকনির্দেশনা দেন। তিনি ভুক্তভোগী শিক্ষকদের পরামর্শ দেন মামলা প্রত্যাহারের সার্টিফাইড কপি বা প্রত্যায়িত অনুলিপি সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরে আবেদন করতে। একইসঙ্গে তিনি অধিদপ্তরগুলোকে অনুরোধ করেন, মামলা প্রত্যাহারের প্রমাণ পেলে তারা যেন দ্রুত শিক্ষকদের আটকে থাকা সুবিধাগুলো বুঝিয়ে দেন। তিনি স্পষ্ট করেন, এই প্রক্রিয়ার বাইরে আইন মন্ত্রণালয়ের সরাসরি আর কিছু করার সুযোগ নেই।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!