শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফুলবাড়ীয়ার আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

মুবারক হোসাইন

মুবারক হোসাইন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ৮:৩৫ PM ৭ বার পঠিত
ফুলবাড়ীয়ার আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বরুকা এলাকায় সেবামূলক অরাজনৈতিক সংগঠন আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে বরুকা পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতে আশেপাশের বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাগণ চিকিৎসা নেন। এসময় বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক রোগীদের পরামর্শ প্রদান করেন।

আয়োজক কর্তৃপক্ষ বলছে, আল ইরশাদ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে। তারা বলেন, আজকের মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে এবং ভবিষ্যতেও তাদের এই সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এর আগে এ উপলক্ষে স্থানীয়দের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানান। বলেন, মানবসেবার পাশাপাশি সমাজের অন্যায় অপকর্ম এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি দলমত নির্বিশেষে ভেদাভেদ ভূলে মানুষের সেবা করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন আল ইরশাদ ফাউন্ডেশনের সহ সভাপতি হাফেজ আবু ইউসুফ, হাফেজ উসমান গনী, কোষাধ্যক্ষ মুফতী জহিরুল ইসলাম, সদস্য মুফতি কাউসার আহমদ রিফাত, মুফতি মনিরুল ইসলাম, হাফেজ নাজমুল হাসান, হাফেজ কামাল হোসেন, ক্বারি আব্দুল কুদ্দুস, মাওলানা আরিফ ও হাফেজ আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!