শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১১:২১ AM ১৩ বার পঠিত
সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) এই তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। এই তালিকা দিয়েই সংসদ নির্বাচন হবে বলে জানায় ইসি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এর আগে ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেদিন ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।

তিনি আরও জানান, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ফলে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!