শিরোনাম:
Network News BD
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আওরিয়া মিমির দুটি কবিতা

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৯:৩৪ AM ৩৫ বার পঠিত
আওরিয়া মিমির দুটি কবিতা

ছবি: লেখকের সৌজন্যে

পরিশ্রম

দিনের দামে রাত কেনে যে,
জ্বালতে পারে আলো;
নিজে পুড়ে পথ দেখানো
বাসে ভীষণ ভালো।

আগুনে পুড়ে শক্ত লোহা
দৃঢ়তা পাক আরো,
দুখের অনল যত পোড়াবে
ততই জ্বলতে পারো।

খাঁটি লোহার মূল্য দিতে
কৃপণ করে লোকে,
ধারালো সেই তরবারিটাই
চমক তোলে চোখে।


বাঁচার শিল্প

বেঁচে থাকাই এই পৃথিবীর সবচেয়ে বড় শিল্প,
হাল ছেড়ে দিয়ে শেষ হয়ে যাওয়া
নয় তো কোনো গল্প।

সামান্য দুখে যে দেয় জলাঞ্জলি,
নিজেকেই নিজে সে করে দেয় ছাই;
লড়াই করেই টিকে থাকার মাঝে
জীবনের জয়গান গাই।

দুঃখের ভার হাসিমুখে বয়ে,
নিজের শ্রমেতে সুখ কিনে লয়ে—
ইতিহাস তারই নাম মনে রাখে,
যে দাঁড়ায় বুক চিতিয়ে প্রতিকূলের বাঁকে।

ছুড়ুক না লোক হাজার পাথর,
গড়ে তোলো এক শক্ত প্রাচীর;
রক্ত-ঘামের চরম মূল্যে
জেগে ওঠে মন অতি গম্ভীর।

হতাশার ঝড় উড়িয়ে নিক না,
সাহসী যে জন সে-ই তো অমর;
ভেঙে পড়লেই সবটুকু ফিকে,
লড়ে যাওয়াতেই সার্থক ঘর।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!