শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তাসফিয়া আলমের কবিতা অবেলায় বসন্ত

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৫ PM ৭৩ বার পঠিত
তাসফিয়া আলমের কবিতা অবেলায় বসন্ত

ছবি: সংগৃহীত

অবেলায় বসন্ত
তাসফিয়া আলম

শত বসন্ত কেটে গেছে,
দেখা হয়নি কৃষ্ণচূড়া,
ভ্রমর আর মাধবীর খেলা।
শোনা হয়নি কোকিলের কুহু কুহু।

আজ অবেলায়,
বসন্ত এসেছে তোমার আগমনে,
ভ্রমর এসেছে গুনগুনিয়ে।
আমার ভাবনায় তুমি-
ক্যানভাসে আঁকা ছবির মতো রঙ্গিন,
শরতের মেঘের মতো শুভ্র।
যে মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি,
ছুঁয়ে যেতে পারেনি কাশবন।

আমি শিল্পী, তুমি আমার আঁকা ছবি।
আমি কবি, তুমি আমার লেখা কবিতা।
তুমি সুদর্শন বলে ভালোবাসি না,
আমি ভালোবাসি বলেই তুমি সুদর্শন।
আমার এ কবিতা তোমার জন্য লেখা নয়,
নিঃসন্দেহে তোমাকেই লেখা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!