বৃক্ষ ও ভালোবাসা
রিকমা আক্তার
তুমি নাহয় ভালোবেসে আমার জন্য একটি গাছ রোপণ করো,
সেই গাছে আমার কথা ভেবে প্রতিদিন একটু যত্ন নিও।
আনমনে একটা ফুল আমার কথা ভেবে তুলে নিও,
ভালোবেসে নাহয় খোঁপায় গুঁজে দিও।
যেদিন আমি থাকব না তোমার চোখের সামনে,
সেদিনও গাছটা নীরবে আমার গল্প বলে যাবে।
বলে যাবে আমার বৃক্ষপ্রেমের কথা,
আর তোমায় মনে করিয়ে দিবে ছোট্ট একটা ফুলের আবদার।
পাতার ফাঁকে ফাঁকে ছড়িয়ে ছিটিয়ে রবে অজস্র স্মৃতি,
ফুলের সুবাস মনে করিয়ে দিবে কিছু চেনা অনুভূতি।
আমি থাকব না তবে গাছটি তোমায় সঙ্গ দিয়ে যাবে,
হয়তো আনমনে একদিন তুমি সেই গাছটার নিচে দাঁড়িয়ে হাসবে।
আর আমি থেকে যাব ফুলের সুবাসে,
পাতার সবুজে আর তোমার নীরব স্মৃতির গভীরে।
শুভ্র/
