নিথর কলরব
ইকরাম আকাশ
সেই দিনগুলি আজ আর নেই,
হারিয়েছে কালের গহ্বরে;
বিস্তৃত সেই পরিসীমা আজ,
তলিয়ে গেছে দূরান্তে।
আরও পড়ুন
তুমি আমার হলে পারতে
হাসির ধারা অটুট নেই,
ভেঙে গড়েছে নীরবতা;
উচ্ছ্বাস গড়িয়ে গড়িয়ে আজ,
পিনপতন নীরব একলা একা।
গাছ-পাখপাখালির কলরব নিভু ছন্দে,
গাইছে গান দুঃখের সুরে;
আমার ঘর হারিয়ে আজ কেঁদে বেড়াই,
বংশীর সুর মর্মর আর্তনাদে।
