শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তানজিনা আক্তার চৈতির কবিতা প্রতীক্ষা

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ৯:০৭ AM ২০ বার পঠিত
তানজিনা আক্তার চৈতির কবিতা প্রতীক্ষা

ছবি: সংগৃহীত

প্রতীক্ষা
তানজিনা আক্তার চৈতি

মুহূর্তে মুহূর্তে এই যে পাল্টায় ঋতু,
বুকের ভেতর ভঙ্গুর পায়ের ধ্বনি,
অনুভূতির এককে মেপে ভালোবাসা…
সমুদ্রের নোনা জলের মতো একরাশ আশা,
ভালোবাসা, তুমি ফিরবে কবে!
ফিরবে কবে শুনি?

জ্যোৎস্নায় নিঃশব্দ রাতের জানালায়,
তোমার স্মৃতি জেগে থাকে একাকী প্রহরের আয়নায়।
শিশিরভেজা ভোরের মাঝে তোমার নামের ধ্বনি,
তবু উত্তরহীন থাকে প্রতিটি অভিমান জানি।
বাতাস এসে ছুঁয়ে যায় অচেনা বিষাদের সুর,
হৃদয়জুড়ে বাজতে থাকে অপেক্ষার নূপুর।
স্বপ্নগুলো আজও যেন সুপ্ত হয়ে রয়,
অপূর্ণ এই জীবনের বেহিসেবি রঙ হয়,
ভালোবাসা, ফিরবে কবে—একবার বলো, শুনি।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!