ব্যর্থতার গান
ইকরাম আকাশ
শূন্যতায় সবার বসবাস
মনে হাজারো আশ্বাস,
কারো নেই মনে উচ্ছ্বাস
ভীতিকর সব বিশ্বাস!
আরও পড়ুন
তুমি আমার হলে পারতে
দীনতায় কাটে দিন
জর্জরিত মাথায় ঋণ,
রিক্ততায় ভ্রম দিন
স্বপ্ন বেঁচে ক্ষীণ!
উদ্ভাবন কেবল কল্প
সুখ পাওয়ার গল্প,
নিশিথের জোরজবরদস্ত
বেঁচে থাকার গান ব্যর্থ।
