শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রংপুরের আঞ্চলিক ভাষায় কবিতা হামার আর্তনাদ

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ৬:৫৯ PM ১১ বার পঠিত
রংপুরের আঞ্চলিক ভাষায় কবিতা হামার আর্তনাদ

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

হামার আর্তনাদ
মোঃ মাজহারুল ইসলাম

হামার জীবন নির্যাতিত, দুখে ভরা ঘেরা
স্বাধীন দেশে কত ব্যথা, শান্তি মেলে না সারা।
তিস্তা–ব্রহ্মপুত্র বয়ে যায়, বুক ভাসায় জলে
তবু হামার কান্নার সুর কায়ো শুনে না বলে।
হাজার ঘর ভাসি গেছে, ধ্বংস গাঁও গেরাম
তবু ওমার চোখের ভেতর তামাসারই কাম।
নাই যে ইস্কুল, হাসপাতাল নাই, ওষুধ নাই হাতোত
এমনিই চলে হামার দিন অন্ধকারি রাতোত।
ঠান্ডা বাতাসোত কাঁপে দেহ ,মনকাঁপে সারা আসমান
তবু কেহু বুঝে না এই দুখ, দেয় না কোনো সম্মান।
হামার মন সিধা সাদা, ভেজাল চিনে না
তাইতে সুযোগ নেয় যে ওমরা, লজ্জাও পায় না।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!