শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জাদুকর মেসির পা

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১০:০৩ AM ৬ বার পঠিত
জাদুকর মেসির পা

ছবি: সংগৃহীত

জাদুকর মেসির পা
মুহাম্মদ সালমান

ফুটবল আকাশের উজ্জ্বল তারা,
মেসি নামটি ইতিহাসের ধারা।
যে পায়ে লেখা হাজারো কাব্য,
সেই পায়ে জাগে জাদুর সভ্য।

সব রেকর্ড ভেঙে নতুনের জন্ম,
তার ছোঁয়ায় ফুটবল পায় নতুন মর্ম।
মাঠের মাঝে যখন সে নামে একা,
বিস্ময়ে থেমে যায় পৃথিবীর দেখা।

ছোট্ট শরীর, বিশাল স্বপ্ন,
পায়ে তার ফুটবলের অমর যন্ত্র।
ড্রিবলের নাচে প্রতিপক্ষ হারায়,
গোলের ঝড়ে বিশ্বকে মাতায়।

বার্সার গর্ব, আর্জেন্টিনার প্রাণ,
মেসি মানেই ফুটবলের গান।
বিশ্বকাপ জয়ের সেই সোনালি রাত,
লিখে দিলো ইতিহাসের নতুন প্রভাত।

পুরস্কার, রেকর্ড, সম্মানের মেলা,
তার কীর্তি যেন আকাশের খেলা।
যতই আসুক নতুন কোনো নাম,
মেসির জাদু থাকবে চির অম্লান।

সে শুধু খেলোয়াড় নয়, এক অনুভূতি,
কোটি হৃদয়ে তার ভালোবাসার স্মৃতি।
ফুটবল বিশ্বের অহংকার মহান,
লিও মেসি—চিরকালের জাদুকরী নাম।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!