শিরোনাম:
Network News BD
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বাবা, তুমি আমার আকাশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১০:৫০ PM ৩০ বার পঠিত
বাবা, তুমি আমার আকাশ

ছবি: সংগৃহীত

বাবা, তুমি আমার আকাশ
সুমনা আক্তার

ছোট্টবেলার সেই আঙুলটা আজও আমায় টানে,
মেয়ের মনে কী চলে তা এক নিমেষেই বাবা জানে।
কপাল ছুঁয়ে বলেন বাবা, ‘তুই তো আমার আলো’,
ভুবন জুড়ে কেউ বাসে না মেয়ের মতন ভালো।

শাসন করেন মিষ্টি হেসে, আগলে রাখেন বুকে,
ছোট মেয়ের সব আবদার রাখেন পরম সুখে।
বাবার চোখে আমি আজও সেই অবুঝ এক শিশু,
যাঁর ছায়াতে ভয় করে না ঝড়ঝাপটা কিছু।

আজকে যখন বয়সের ভারে কাঁপে বাবার হাত,
আমি তখন আগলে রাখি, কাটাই দিন ও রাত।
যে হাত ধরে শিখিয়েছিলেন হাঁটতে এই ধরায়,
সেই হাতই আজ আমার হাতে নিশ্চিন্তে ঘুমায়।

বেঁচে থাকুক বাবার মুখের সেই মিষ্টি হাসি,
বেঁচে থাকুক তাঁর আদর, যা ভালোবাসি।
ছোট মেয়ের আকাশ জুড়ে শুধুই বাবার মায়া,
যুগ যুগ ধরে টিকে থাকুক এই বটবৃক্ষের ছায়া।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!