শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ছুটির দিনে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১১:০৩ AM ৬ বার পঠিত
ছুটির দিনে

ছবি: সংগৃহীত

ছুটির দিনে
কবির কাঞ্চন

ছুটি পেয়ে আজকে আমি ছুটছি ফুলের দেশে
ফুলবাগিচায় হারিয়ে যাব ফুলের মতো হেসে।
আজ সারাদিন কাটব সাঁতার দিঘির জলে নেমে
সাগর নদী ছাড়িয়ে যাব রবো না আর থেমে।

আজ সারাদিন খেলব খেলা প্রজাপতির ঢংয়ে
ইচ্ছেমতো রাঙিয়ে নেব লাল-সবুজের রংয়ে।
গুনগুনিয়ে গাইব আমি আজকে অবিরত
মধুর নেশায় হারিয়ে যাব মৌমাছিদের মত।

তিড়িং বিড়িং ফড়িং হয়ে নাচব রঙিন গায়ে
ঘাসের ডগা নাড়িয়ে দেব লম্বা চিকন পায়ে।
কিচিরমিচির সুর ছড়াব পাখির গানে গানে
তেপান্তরে হারিয়ে যাব মুগ্ধ সুরের টানে।

নেচে নেচে গাইব আমি মধুর সুরে সুরে
পরীর দেশে হারিয়ে যাব হাওয়ায় উড়ে উড়ে।
সকাল দুপুর সন্ধ্যা রাতে দেখে ফুলের মেলা
মনের সুখে হাসব আমি আজকে সারাবেলা।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!