শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বেনামী মুহূর্ত, চিরচেনা বন্ধুত্ব

মাহজাবীন তাসনীম রুহী

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:৪৭ AM ৮ বার পঠিত
বেনামী মুহূর্ত, চিরচেনা বন্ধুত্ব

ছবি: সংগৃহীত

বেনামী মুহূর্ত, চিরচেনা বন্ধুত্ব

মাহজাবীন তাসনীম রুহী 

 

কিছু মুহূর্ত নামহীন থাক,
ভাসুক মেঘের গায়,
আমাদের এই বন্ধুত্বের গল্প লেখা অজানায়।
নালিশ-অভিমান, হাসির তোলপাড়, বেনামে যাক উড়ে,
হৃদয় জুড়ে থাকিস তুই, যতোই থাকিস দূরে।

ঠিকানার খামে লিখতে হবে না আমাদের এই টান,
ঝড়ের দিনেও তুই যে আমার একলা থাকার গান।
ধুলোমাখা এই ব্যস্ত শহরে, সবটুকু কোলাহলে,
কিছু না বলা কথা আজও বেনামী হাওয়া বলে।

মেঘের ডানায় উড়িয়ে দিলাম আজ আমাদের হাসিমুখ,
তুই পাশে থাকলে মেলে পৃথিবীর সবটুকু সুখ।
এই তো বেশ আছি মোরা, সীমানাহীন এই খেলায়,
কিছু বেনামী মুহূর্ত চল, জমিয়ে রাখি স্মৃতির মেলায়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!