এই গরমে
মজনু মিয়া
এই গরমে আরাম নাই রে
বাতাস যেন পুড়া
গায়ে এসে লাগে যেনো
খুবই ওড়া দুড়া।
আরও পড়ুন
কাজী তানভীরের দু’টি ছড়া
রোদের এমন কঠিন স্বভাব
দেহের ঘামে কাপড়
ভিজে গেলেও যায় না রে
শরীরের যা ফাঁপড়।
পানি পিয়ে তৃষ্ণা যায় না
জীবন অচল করে
এই গরমে সাবধান থাকা
জরুরি ভয় ডরে!
