শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সমকালীন কবিতা: ভালো থেকো

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১০:৫৭ PM ১২ বার পঠিত
সমকালীন কবিতা: ভালো থেকো

ফাইল ছবি

মেহেদী হাসান জয়

এই কোলাহল পূর্ণ শহরে
রাত নামলে নীরবতারও কান্না শোনা যায়।
পত্রিকার পাতায় রক্ত শুকিয়ে যায় দ্রুত,
রাষ্ট্র তখন ব্যস্ত টালবাহানায়,
বিচার দাঁড়িয়ে থাকে অন্ধ গলির শেষে
একটা ভাঙা ল্যাম্পপোস্টের নিচে।

আছিয়া আজও মায়ের আঁচল খোঁজে,
রামিসা ঘুমায় ঠান্ডা মাটির বিছানায়।
শিশুর মুখে যে হাসি থাকার কথা ছিলো,
সেখানে এখন আহাজারি জমে থাকে।
ধর্ষক হাঁটে বুক ফুলিয়ে,
আর শহর শিখে যায়
কীভাবে লজ্জা গিলে বেঁচে থাকতে হয়।

জীবন এখানে খুব সস্তা,
মৃত্যু বড় অভ্যস্ত এক সংবাদ।
দুইদিন আক্ষেপ হয়,
তারপর সব মুছে যায়।
দেয়ালে নতুন পোস্টার ওঠে,
মানুষ নতুন গল্পে ব্যস্ত হয়।

তবু ঋতুর নিয়মে
নুতন ফুল আসে এবং ঝরে যায়।
কেউ নাম রাখে আছিয়া,
কেউ রামিসা।
তারা পৃথিবীতে আসে
শুধু একটু নিরাপদ আকাশের আশায়।

এই শহর কি কখনো শিখবে
একটি শিশুর কান্নার মানে?
নাকি প্রতিবারই
কিছু মোমবাতি, কিছু স্লোগান,
তারপর দীর্ঘ নীরবতা?

ভালো থেকো ফুল,
যেখানে ঘুমাও
সেখানে যেন কোনো ধর্ষক না পৌঁছায়।
সেখানে যেন বিচার দেরি না করে।
সেখানে যেন লজ্জা নয়,
শুধু আলো জন্ম নেয়।

/শুভ্র

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!