শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মাহজাবীন তাসনীম রুহীর কবিতা হে প্রিয় নবী (সা.)

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১০:১৪ AM ৩ বার পঠিত
মাহজাবীন তাসনীম রুহীর কবিতা হে প্রিয় নবী (সা.)

ছবি: সংগৃহীত

হে প্রিয় নবী (সা.)
মাহজাবীন তাসনীম রুহী

মরু সাহারার বুকে ফোটা তুমি, শ্রেষ্ঠ গোলাপ,
তোমারি নূরে দূর হলো সব আঁধার-অভিশাপ।
তুমি এলে তাই ধন্য হলো নিখিল ভুবন,
তোমারি নামে জুড়ায় এ মোর তৃষিত মন।

প্রেমের আধার, করুণার সাগর, হে রাসূল,
তোমারি প্রেমে আঁখি ঝরে, হারাই যে হুলুস্থুল।

মদিনার মাটি, রওজার ঘ্রাণ, আকুল করে প্রাণ,
তোমারি শানে গাই আমি যে হৃদয়ের গান।

হে নবী! তুমি সত্যের বাতি, মানবতার দিশা,
তোমা বিনা আঁধার লাগে, যেন অমাবস্যা নিশা।

ইচ্ছে করে হই ধূলিকণা তোমারি পথের,
তোমারি প্রেমের পরশে ধন্য এ জীবনের।
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!