শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বৈশাখী কবিতা: বর্ষবরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৮ PM ৬ বার পঠিত
বৈশাখী কবিতা: বর্ষবরণ

বর্ষবরণ
আকাশ দাশ সৈকত

অঝোর ধারায় মুছে যাক পুরনো সকল গ্লানি,

ধুয়ে যাক যত জমা চোখের নোনা পানি

রৌদ্রমাখা নতুন ভোরের কানে,

বেজে উঠুক আজ নতুনের জয়গান।

কালবৈশাখীর ঝাপটায় কাটুক জীর্ণতা সব আজ, শুষ্ক পাতার হাহাকার ছেড়ে ঘচুক মৌন লাজ; সবুজ প্রাণে প্রাণের ছোঁয়া লাগুক,
রুদ্ধ সকল আলোর দুয়ার এবার তবে জাগুক।

হালখাতাতে নতুন রঙের ছোঁয়া,
বাতাস জুড়ে মুচমুচে মিষ্টির ঘ্রাণ;
ভুলে গিয়ে আজ পাওয়া আর না-পাওয়া,
গাইব চলো আগামীর কলতান।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!