শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অধম নূর ইসলাম-এর কবিতা পথের শিশু

অধম নূর ইসলাম

অধম নূর ইসলাম

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ৮:৫৬ AM ২২ বার পঠিত
অধম নূর ইসলাম-এর কবিতা পথের শিশু

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

আমি পথের শিশু পথেই ঘর বাড়ি

দুঃখকে আপন করে পথেই থাকি।

বন-বিড়াল যেমন মিউ মিউ করে

মানুষের পায়ের কাছ ঘেষে

খাবার চায় কেঁদে হেসে,

আমিও তেমনি মানুষের কাছে

খাবার চাই হেসে কেঁদে।

টোকাই বলে ডাকে সবাই

ক্ষুধায় পেট জ্বলে হায়,

আমি পথের শিশু পথেই ঘর বাড়ি

দুঃখকে আপন করে পথেই থাকি।

কাঁধে ঝুলে ধুলো মাখা বস্তা

ময়লা খাবার খেয়ে বাঁচি,

কেউ বলে না চলো স্কুলে যাই

শেখাবো বিদ্যা তোমায়।

মানুষ হয়ে বেঁচে থাকার আছে আশা

কেউ দেয় না ভালোবাসা,

আমি পথের শিশু পথেই ঘর বাড়ি

দুঃখকে আপন করে পথেই থাকি।

 

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!