একুশ মানেই ফাগুন দিনের
রক্তরাঙা স্মৃতি,
মায়ের মুখের মধুর বুলি
শাশ্বত এক রীতি।
সালাম, বরকত, রফিক, জব্বার
বুক পেতে দেয় তেজে,
শহীদ মিনারে আজো তাদের
বিজয় নূপুর বাজে।
বায়ান্নর সেই রাজপথ কাঁপা
বজ্রকঠিন স্বর,
আরও পড়ুন
তুমি আমার হলে পারতে
বাঙালি জাতিকে শিখিয়ে দিল
কে আপন আর কে পর।
রক্তে মোড়া বর্ণমালা
সবুজ ঘাসের বুকে,
মায়ের ভাষায় গান গেয়ে যাই
মনটা থাকে সুখে।
একুশ আমার অহংকার আর
অবিচল এক বিশ্বাস,
প্রাণের ভাষায় চলুক আজীবন
যতদিন আছে নিশ্বাস।
