শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সাদাত হোসাইনের ‘শঙ্খচূড়’ জিতল আনন্দ আলো সাহিত্য পুরস্কার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৮ PM ৮ বার পঠিত
সাদাত হোসাইনের ‘শঙ্খচূড়’ জিতল আনন্দ আলো সাহিত্য পুরস্কার

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কথাশিল্পী সাদাত হোসাইনের মুকুটে যুক্ত হলো নতুন এক পালক। তার বহুল আলোচিত উপন্যাস ‘শঙ্খচূড়’-এর জন্য তিনি পেলেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার।

মঙ্গলবার চ্যানেল আই স্টুডিওতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই-তে সরাসরি সম্প্রচার করা হয়েছে। ঢাকা ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক আনন্দ আলো এই আয়োজনটি করে।

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘শঙ্খচূড়’ দুই খণ্ডে রচিত বিশাল ক্যানভাসের একটি উপন্যাস। এটি ঠিক প্রথাগত ঐতিহাসিক উপন্যাস নয়, বরং ইতিহাসের ছায়ায় সাধারণ মানুষের জীবন আর গল্পের বুনন। লেখকের মতে, মানুষের জীবনের অসংখ্য গল্প আর ভাবনার ভুবন নিয়েই এই ফিকশন।

সাদাত হোসাইন ছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য আরও পাঁচজন এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন আবদুল হাই সিকদার, আমীরুল ইসলাম, মাহবুবা চৌধুরী, মাহবুব আজীজ এবং শানারেই দেবী শানু।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!